ads
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সীতাকুণ্ডে বিস্ফোরণ: দগ্ধ আরও এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৩২ বার পঠিত
সীতাকুণ্ডে বিস্ফোরণ: দগ্ধ আরও এক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের আরও এক কর্মীর মৃত্যু হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নিহত ফায়ার সার্ভিস কর্মীর নাম গাউসুল আজম। তার গ্রামের বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামে।

শনিবার (১১ জুন) দিনগত গভীর রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোববার (১২ জুন) ভোরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ তার মৃত্যুর খবর নিশ্চিত করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে আরও জানানো হয়, গাউসুল আজম গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর দুর্ঘটনায় গুরুতর আহত হন। ৫ জুন সেনাবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় এনে শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। পরদিন তাকে নেয়া হয় লাইফ সাপোর্টে। আগুনে গাউসুলের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়।

বিএম ডিপোতে উদ্ধারকাজ চালাতে গিয়ে এ নিয়ে ফায়ার সার্ভিসের ১০ কর্মীর মৃত্যু হল। এর আগে নয়জন ফায়ারফাইটারের মরদেহ পাওয়া গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102