ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষণ মামলা থেকে মুক্তি পেলেন রোনালদো

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৩৮ বার পঠিত

মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে পর্তুগীজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে করা ধর্ষণ মামলা খারিজ করে দিয়েছেন বিচারক জেনিফার ডোরসি। এই মামলা থেকে পুরোপুরি অব্যাহতি পেলেন তিনি। ক্যাথরিন মায়োরগা নামের সেই নারী চাইলেও আর পুনরায় মামলা করতে পারবেন না।

যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ২০০৯ সালে ভেগাসে ঘুরতে গিয়ে ক্যাথরিনের সঙ্গে হোটেলে ঘনিষ্ঠতা হয় রোনালদোর। যা একপর্যায়ে শারীরিক সম্পর্কে রূপ নেয়। কিন্তু এই ঘটনাকে ঠিক পরের বছরই ধর্ষণ বলে অভিযোগ করেন ক্যাথরিন। এমনকি মামলার হুমকিও দেন তিনি।

একপর্যায়ে চুপ রাখার জন্য ক্যাথরিনকে পৌনে ৪ লাখ ডলার দিয়েছেন রোনালদো। সে দফায় কোর্টের বাইরেই নিষ্পত্তি ঘটে দুই পক্ষের বিরোধের। কিন্তু পরে আবারও এ বিষয়ে অভিযোগ তোলেন তিনি। তার অনুরোধের ভিত্তিতে ২০১৮ সালের আগস্টে এ বিষয়ে তদন্ত শুরু হয়।

রোনালদোর লিগ্যাল টিম শুরু থেকেই দাবি করে আসছিল, ক্যাথরিনের সঙ্গে যা হয়েছিল দুজনের সম্মতিতেই হয়েছে। তাই অভিযোগের বিপরীতে বলা হয়েছে এই মামলার কোন ভিত্তি নেই। রোনালদোকে কোন কারণ ছাড়াই হয়রানি করা হচ্ছে। শেষ পর্যন্ত এটিই সত্য প্রমাণিত হলো।

এই মামলার বিচারক জেনিফার ডোরসি জানিয়েছেন, রোনালদোর সঙ্গে করা খারাপ আচরণের কারণে শাস্তির মুখে পড়তে হবে ক্যাথরিনের আইনজীবী লেজল মার্ক স্টোভালকে। চাইলেই এ মামলা আর করা যাবেনা। কোর্টে সাজানো কাগজপত্র দিয়ে এ মামলা পরিচালনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102