ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘নুপুর শর্মার শিরশ্ছেদ’ ভিডিও বানিয়ে গ্রেপ্তার ইউটিউবার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৩৭ বার পঠিত

মহানবী হজরত মোহম্মদ (সাঃ)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন দিল্লির বিজেপি নেত্রী নুপুর শর্মা। সম্প্রতি তার একটি বিতর্কিত ভিডিও বানিয়ে গ্রেপ্তার হয়েছেন কাশ্মীরের ইউটিউবার ফয়সাল ওয়ানি।

শনিবার (১১ জুন) তাকে গ্রেপ্তার করে জম্মু-কাশ্মীরের পুলিশ। সুত্র: হিন্দুস্তান টাইমস

ইউটিউবে নিজের চ্যানেল রয়েছে ফয়সালের। গ্রাফিক্সের কাজও করেন তিনি নিজেই। সম্প্রতি একটি ভিডিও তৈরি করেন ফয়সাল, সেখানে নূপুরের ‘শিরশ্ছেদ’ করা হচ্ছে এমন দৃশ্য গ্রাফিক্সে দেখানো হয়। নেটমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই প্রবল সমালোচনার মুখে পড়তে হয় কাশ্মীরের এই ইউটিউবারকে। পরে এই বিতর্কিত ভিডিওর জন্য প্রকাশ্যে ক্ষমা চান তিনি।

ওইদিনই আরও একটি ভিডিও প্রকাশ করে ফয়সাল বলেন, “ভিডিওটি এত তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে ভাবতে পারিনি। কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে বা কাউকে আঘাত করার জন্য ভিডিওটি করিনি। এই ঘটনায় কেউ আঘাত পেলে আমি ক্ষমাপ্রার্থী।” আরও জানান, ভিডিওটি মুছে ফেলেছেন তিনি।

ভিডিও মুছেও শেষ রক্ষা হয়নি ফয়সালের। তাকে গ্রেপ্তার করে জম্মু-কাশ্মীরের পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102