ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুন, ২০২২
  • ২৯ বার পঠিত

শরীয়তপুরের ডামুড্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুন) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার শিধলকুড়া ইউনিয়নের কামিজ উদ্দিন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর বেপারী (৩৫) শিধলকুড়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড নিবাসী জহিরুল হক বেপারীর ছেলে ও ফরিদ মাদবর (২১) একই এলাকার মন্নান মাদবরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে বিদ্যুৎ এর কাজ করছিলেন জাহাঙ্গীর বেপারী। এ সময় কাজ করতে সমস্যা হওয়ায় ফরিদকে ডাকেন কাজটি করার জন্য। শর্ট সার্কিট হয়ে হঠাৎ ঘরের টিনের চাল কারেন্ট হয়ে যায়। এতে তারা কারেন্টে শক খেয়ে দুইজনেই মাটিতে পড়ে যায়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় শিহাব রহমান বলেন, জাহাঙ্গীর তার বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন। এসময় বাড়ির সামনে দিয়ে ফরিদ যাচ্ছিলেন। জাহাঙ্গীর তাকে ডাকলে সে গিয়ে জাহাঙ্গীর সহযোগিতা করে। হঠাৎ চাল শর্ট সার্কিট হয়ে যায়। দু’জনকেই মাটিতে ফেলে দেয়। এ সময় হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

ডামুড্যা থানার অফিসার ইনচার্জ শরীফ আহমেদ বলেন, শুনেছি শিধলকুড়া ইউনিয়নে দু’জন ব্যক্তি বিদ্যুৎস্পর্শ হয়ে মৃত্যু বরণ করেছেন। এখন পর্যন্ত কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102