ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফ্ল্যাটের বাথরুমে মিলল প্রখ্যাত ফ্যাশন ডিজাইনারের লাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৪৩ বার পঠিত

এবার রহস্যজনক মৃত্যু হয়েছে ভারতীয় প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গারিমেল্লার (৩৫)।

হায়দরাবাদের বনজারা হিলসের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

গণমাধ্যমটি জানিয়েছে, শনিবার দুপুরের পর বনজারা হিলসের ফ্ল্যাটে অনেকক্ষণ প্রত্যুষার কোনো সাড়া না পেয়ে নিরাপত্তারক্ষীরা খবর দেন স্থানীয় থানায়। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করে। ফ্ল্যাটের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা— পল্লবী, বিদিশা ও মঞ্জুষার মতো প্রত্যুষাও আত্মহত্যা করেছেন। তার ঘর থেকে একটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে। বোতলে কার্বন মোনো-অক্সাইড ছিল। যদিও ময়নাতদন্তের পর জানা যাবে আত্মহত্যা নাকি খুন হয়েছেন এ ডিজাইনার। প্রত্যুষার মরদেহ ময়নাতদন্তের জন্য হায়দরাবাদের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

হায়দরাবাদ পুলিশ ইতোমধ্যে রহস্যজনক মৃত্যুর মামলা করেছে। মৃত্যুরহস্য উদ্ঘাটনে প্রত্যুষার পরিবার-স্বজনদের খবর দেওয়া হয়েছে। তার বন্ধু ও ঘনিষ্ঠজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রত্যুষার বন্ধুদেরও ধারণা আত্মহত্যাই করেছেন তিনি। তারা জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন প্রত্যুষা।

প্রত্যুষা ভারতের অন্যতম ফ্যাশন ডিজাইনার। ২০১৩ সাল থেকেই প্রত্যুষার কাজের নানা মহলে প্রশংসিত।

বলিউডে খুব জনপ্রিয় তিনি। বলিউড ও টালিউডের নামিদামি সেলিব্রিটিদের সঙ্গে কাজ করেছেন তিনি। কাজল, মাধুরী দীক্ষিত, সানিয়া মির্জা, জুহি চাওলা, রাভিনা ট্যান্ডন, হুমা কুরেশির মতো অভিনেত্রীদের পোশাকের ডিজাইন করেছেন প্রত্যুষা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102