ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে আগুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৩৬ বার পঠিত

রাজশাহী রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় খুলনাগামী সাগরদাঁড়ি আন্তঃনগর ট্রেনে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সকালে যাত্রার ঠিক ১০ মিনিট আগে পাওয়ার কার স্টার্ট করলে একটি বগির টয়লেটের লাইটের সংযোগ থেকে শর্টসার্কিট হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন নির্বাপক যন্ত্র দিয়ে তা নিভিয়ে ফেলায় কেউ হতাহত হয়নি। এতে একটি শোভন চেয়ারের কোচ বাতিল করে ওই ট্রেনটি এক ঘণ্টা বিলম্বে খুলনার উদ্দেশ্যে রাজশাহী রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে।

রাজশাহীর স্টেশনের ম্যানেজার আবদুল করিম বলেন, রবিবার সকাল ৬টা ২০মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে ট্রেনটি সকাল ৭টা ৪০ মিনিটের দিকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।

পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, শোভন চেয়ারের একটি বগির টয়লেটের রড লাইটে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তখন ট্রেনটি স্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল। এতে প্রচণ্ড ধোয়ায় ওই বগিটি আচ্ছন্ন হয়ে যায়। গতকালের মৌলভীবাজারের ঘটনার পর রবিবার এমন ধোঁয়া দেখে ট্রেন যাত্রীরা মুহূর্তেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে তাৎক্ষণিকভাবে ওই আগুন নিভিয়ে ফেলা হয়। অল্পের জন্য সবাই রক্ষা পান। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওই বগির যাত্রীদের অন্য বগিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। যারা আসন পাননি তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়। আগুন নেভানোর পর বগিটি খুলে রেখে ট্রেনটি এক ঘণ্টা বিলম্বে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102