ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশে বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২০ বার পঠিত

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশবাসীকে সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৩ জুন) সচিবালয়ে বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া অটোমেশন বিষয়ক সভা শেষে তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিড কিছুটা বেড়েছে। সতর্ক হতে হবে। মাস্ক পড়তে হবে, সামাজিক দূরত্ব ভুলে গেলে হবে না। রোগী বাড়ছে।

গত কয়েক দিন থেকে ৫০-৭০ এর ঘরে সংক্রমণ থাকলেও সবশেষ শনিবার (১২ জুন) দেশে ১০৯ জনের শরীরে সংক্রমণের তথ্য পাওয়া যায়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে কোভিড কিছুটা বেড়েছে। গত কয়েক মাস আমরা দেখেছি ৩০-৩৫ জন সংক্রমিত হতো, গতকাল ছিল ১০৯ জন। সেই তুলনায় বেশ বেড়েছে।

তিনি বলেন, আমাদের কোভিড নিয়ত্রণে রাখতে হবে। কোভিড এখনও নির্মূল হয়নি। আমরা এখন একটা স্বাভাবিক অবস্থায় আছি, আমরা যেন অস্বাভাবিক অবস্থায় না যাই সেদিকে সকলের প্রচেষ্টা দরকার।

ইতোমধ্যে মন্ত্রীরাও আক্রান্ত হচ্ছেন, বিশিষ্ট ব্যক্তিরা আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ছে।
মন্ত্রী বলেন, আবারও বলছি- মাস্ক পরবেন, হাত স্যানিটাইজ করবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখবেন। টিকা যদি গ্রহণ না করে থাকেন টিকাটা নিয়ে নেবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102