ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেলদুয়ারের ওসি প্রত্যাহার, ৩ ইউপি ভোট স্থগিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২৬ বার পঠিত

টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ায় তিন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছে সংস্থাটি।

ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান সোমবার (১৩ জুন) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন। এর আগেও কয়েকটি ইউপিতে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হওয়ায় স্থগিত করেছে ইসি।

এসএম আসাদুজ্জামান বলেন, নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ায় আগামী ১৫ জুন অনুষ্ঠেয় বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ও বিদ্যানন্দপুর ইউনিয়ন এবং বরগুনা জেলার তালতলী উপজেলাধীন সোনাকাটা ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাকে নির্বাচন স্থগিতের জন্য পরবর্তী কার্যক্রম হাতে নিতে বলা হয়েছে।

এছাড়া টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়ন পরিষদে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়াকে কেন্দ্র করে দেলদুয়ার থানার ওসি প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। ওসিকে প্রত্যাহার করে তার পরিবর্তে একজন উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করার জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102