ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রাকচাপায় প্রাণ গেলো স্কুলছাত্রের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২৪ বার পঠিত

দিনাজপুরে ট্রাকচাপায় নাহিদ হাসান (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নাহিদ হাসান সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের বইরাডিঘি গ্রামের ফরিদুল ইসলামের ছেলে। সে দিনাজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

সোমবার সকালে সদর উপজেলার কোম্পানি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, স্কুল ছুটির পর তিন বন্ধু মিলে দিনাজপুর-রংপুর মহাসড়ক দিয়ে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল। দিনাজপুর শহরের অভিমুখে কোম্পানি মোড়ে পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক নাহিদকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান আসাদ জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102