ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৪০ বার পঠিত

ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাখাওয়াত হোসেন (৫০) নামে একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে।

ধারণা করা হচ্ছে, গতকাল সোমবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। তবে আজ মঙ্গলবার (১৪ জুন) সকালে বাড়ির পাশে মৎস্য খামারের পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

সাখাওয়াত ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের রামসোনা গ্রামের মৃত সিদ্দিকুর রহমান খানের পুত্র ও রামসোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি গ্রাম্য পশু চিকিৎসক ও জমি মাপার আমিন হিসেবেও কাজ করতেন।
পরিবারের সদস্যরা জানান, সোমবার সকালে কারো কাছে না বলে মৎস্য খামারে যান পুকুরের পানি সেচের জন্য মটর ফিটিং করতে। এসময় মটরের সাথে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে সেখানেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, তিনি জমি মাপতে গিয়ে প্রায়ই রাতেই বাড়ি ফিরতেন না। সেইসূত্রে পরিবারের সদস্যরা ভেবেছিলেন হয়তো কোথাও জমি মাপতে গিয়ে ফেরেননি।

পরে আজ মঙ্গলবার সকালে ফিশারির পাড়ে তার লাশ পাওয়া যায়। এরপর ফুলপুর থানা পুলিশকে খবর দিলে এসআই তরিকুলের নেতৃত্বে পুলিশ তার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ থানায় আনা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102