ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ইয়াসির রাব্বি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৪২ বার পঠিত

আগামী ১৬ জুন ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অ্যান্টিগায় শুরু হবে। তবে ক্যারিবীয়দের বিপক্ষে সুযোগ পেয়েও টেস্ট খেলা হচ্ছে না ইয়াসির আলী রাব্বির।

মুশফিকুর রহিমের ছুটির সুযোগে রাব্বি লোয়ার মিডলঅর্ডার থেকে প্রমোশন নিয়ে খেলতে পারতেন পাঁচ নম্বরে। চোটে পড়ায় হাতছাড়া হয়ে গেল রাব্বির এই সুযোগ।

ইয়াসিরের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদ ইসলাম জানান, ‘গত ১০ তারিখ থেকে ইয়াসির আলী পিঠের চোটে ভুগতেছিল। আমরা পরবর্তীতে এমআরআই করিয়েছি। এই ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত ২-৩ সপ্তাহ সময় লাগে। তাই ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে ইয়াসির খেলতে পারবে না।’
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের সময় রাব্বির পিঠে টান পড়েছিল। ৩৯ বলে ১১ রান করে স্বেচ্ছায় অবসরে গিয়েছিলেন ইয়াসির। পরে আর ব্যাটিংয়ে নামেননি। মূলত পিঠের ব্যথার (ব্যাক পেইন) কারণে রিটায়ার্ড হার্ট হয়েছিলেন ইয়াসির।

আগামী ১৬ জুন অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। এরপর সেইন্ট লুসিয়ায় ২৪ জুন থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102