ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলের ১৮ ইউপি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৩১ বার পঠিত

কঠোর নিরাপত্তা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে শান্তিপূর্ণ ভাবে আজ টাঙ্গাইলের ৫টি উপজেলার ১৮টি ইউপি নির্বাচনে ইভিএমে ও দেলদুয়ার উপজেলার আটিয়া ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

সকালের দিকে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।

ভোটারদের মাঝে ভোট দেয়ার ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। প্রতিটি ভোট কেন্দ্রেই নারী-পুরুষ উভয় ভোটারের দীর্ঘ লাইন দেখা গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও সহিংসতা বা অপ্রীতিকর কোনও ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১৬ প্লাটুন বিজিবি, পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র‌্যাব ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে নির্বাচনী এলাকায়। এছাড়াও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টহল রয়েছে পুরো নির্বাচনী এলাকায়।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৭১ জন, সাধারণ সদস্য পদে ৪৮৯ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সদস্য পদে ১ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৭০ হাজার ৯০১ জন। ভোট কেন্দ্র ১৫০টি। ভোট কক্ষ রয়েছে ৮৫৮টি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102