ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেষ হলো কুসিকের ভোটগ্রহণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৩৫ বার পঠিত

শেষ হলো বহুল আলোচিত কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নির্বাচন। বুধবার সারা দিনে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে কোথাও কোথাও ইভিএমে ভোট দেওয়া নিয়ে ভোগান্তি ও অসন্তোষের কথা জানিয়েছেন সাধারণ ভোটাররা।

নির্বাচনের রিটার্নিং অফিসার শাহেদুন্নবী চৌধুরী বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠ হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নির্বাচনে মেয়র পদে মেয়র পদে ছয় প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের রাশেদুল ইসলাম (হাতপাখা), স্বতন্ত্র হিসেবে কামরুল আহসান বাবুল (হরিণ), মনিরুল হক সাক্কু (বিএনপি নেতা ও দুই বারের মেয়র) (ঘড়ি), মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া) ও মাসুদ পারভেজ খান। এদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ খান প্রার্থিতা প্রত্যাহার করেছেন। অর্থাৎ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন পাঁচ প্রার্থী।
এছাড়া সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর মিলে ১৪০ জনের মতো প্রার্থী আছে ভোটের মাঠে। এ নির্বাচনে ৫ নম্বর ও ১০ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কুমিল্লা সিটি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে ১০৫টি কেন্দ্রের ৬৪০টি ভোটকক্ষে।

কুসিকের ২৭টি ওয়ার্ডে মোট ভোটার ছিল ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী ভোটার এবং পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুইজন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102