ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাঘাইছড়ি পৌরসভার মেয়র হলেন নৌকার জমির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৩৪ বার পঠিত

রাঙামাটি বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জমির হোসেন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি মোট ৬ হাজার ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। এদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জমির হোসেনের একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকে মো. রহমত উল্যাহ পেয়েছেন ২ হাজার ২৮১ ভোট।

বুধবার (১৫ জুন) রাতে বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে দুই মেয়র প্রার্থী ৮ হাজার ৩৬৫টি বৈধ ভোট পেয়েছেন। এর মধ্যে ৪১ ভোট বাতিল হয়েছে। শতকরা ভোটগ্রহণ হয়েছে ৭৫ দশমিক। মোট ভোটার সংখ্যা ১১ হাজার ১৭১।

বাঘাইছড়ি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১১ হাজার ১৭১ জন । এর মধ্যে পুরুষ ৫ হাজার ৮২০ আর নারী ভোটার ৫ হাজার ৩৫১ জন। মোট ভোট কেন্দ্র ৯টি।

প্রসঙ্গত, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেতা মো. রহমান উল্যাহ খাজা পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সমর্থনে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102