ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে দুই ইউপিতে নৌকার প্রার্থী বিজয়ী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২৭ বার পঠিত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ও উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সোনাতনী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লুৎফর রহমান এবং বড়হর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জহুরুল হাসান নান্নু জয়ী হয়েছেন।

এর আগে, বুধবার সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত দুটি ইউনিয়নের ২৫টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সোনাতনী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ছাড়াও আরও পাঁচজন এবং বড়হর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ছাড়াও আরও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে।

জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম জানান, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে নৌকার প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102