মাদারীপুরের রাজৈর উপজেলার শংকরদী গ্রামে বুধবার সকাল সাড়ে ১০টার সময় ভোটকেন্দ্রের বাইরে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে আহত আরও এক মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র নিহত হয়েছে।
নিহত আফনান মোল্লা (১২) ওই গ্রামের দুলাল মোল্লার ছেলে এবং টেকেরহাট আলহেরা ইসলামি একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
বুধবার রাত ১০টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয় ।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নে ইউপি নির্বাচনে বুধবার সকাল সাড়ে ১০টার সময় শংকরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে বেলুন বিক্রি করার সময় বেলুনে গ্যাস ভরতে গিয়ে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এ সময় বেলুন বিক্রেতা ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল এলাকার মোস্তফা মাতুব্বরের ছেলে জাহিদুল ইসলামের দুই পা ছিন্ন বিছিন্ন হয়ে ঘটনা স্থলে নিহত হয় এবং তিনজন আহত হন। ওই তিন আহতদের মধ্যে একজন আফনান মোল্লা (১২) বুধবার রাত ১০টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। অন্য দুই আহতদের অবস্থাও আশঙ্কাজনক।
ওসি মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।