ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুস্তাফিজের টেস্ট খেলা ইস্যুতে মুখ খুললেন সাকিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৪৪ বার পঠিত

টেস্টের প্রতি মুস্তাফিজুর রহমানের আগ্রহ নেই, ব্যাপারটাও স্পষ্ট। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের দুই ম্যাচের সিরিজে আছেন তিনি। এই সিরিজ দিয়েই তৃতীয় দফায় টেস্টের অধিনায়কত্ব শুরু করতে যাচ্ছেন সাকিব আল হাসান।

অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব। প্রসঙ্গ ওঠে, দীর্ঘ মেয়াদে মুস্তাফিজুর রহমানকে কি টেস্টে চান সাকিব? তার সোজা উত্তর, আপাতত নজরটা দুই ম্যাচেই। সঙ্গে মুস্তাফিজ শুধু বাকি দুই ফরম্যাট খেলতে চাইলে সেটাও সম্মান করা উচিত বলে মনে করেন নতুন টেস্ট অধিনায়ক।

তিনি বলেছেন, ‘দেখুন একেকজনের প্রেফারেন্স একেক রকম থাকতে পারে। এখানে কাউকে উদ্বুদ্ধ করার কিছু নাই। মুস্তাফিজ যদি প্রেফার করেও ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে চায়, এবং ওটা যদি ওর জন্য ভালো হয় তাহলে আমার মনে হয় সেটাই আমাদের সম্মান করা উচিত।’
তবে মুস্তাফিজ যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন, মনে করিয়ে দিয়েছেন সাকিব, ‘যেহেতু সে এই সিরিজে আছে, আমার মনে হয় নিশ্চিত ও মোটিভেটেড এই দুইটা ম্যাচ খেলার জন্য। এবং এটাই এখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102