ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্যাম্পে গুলিতে রোহিঙ্গার মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২৬ বার পঠিত

কক্সবাজারের উখিয়া আশ্রয়শিবিরে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে সলিম (৩০) নামের এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুন) রাত ১২টার দিকে ক্যাম্প-২ ও ক্যাম্প-৬ এর মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

উখিয়াস্থ ১৪ এপিবিএনের অধিনায়ক মো. নাইমুল হক বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে বুধবার রাতে গোলাগুলি হয়। একটি গ্রুপ ছিল মুন্না বাহিনীর আর অপর গ্রুপটির নাম জানা যায়নি। বালুর মাঠ আর নৌকার মাঠ এর মাঝামাঝি স্থানে গোলাগুলির এক পর্যায়ে সলিম নামের ক্যাম্পের এক রোহিঙ্গার গায়ে গুলি লাগে। খবর পেয়ে এপিবিএন ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে সলিমকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নেয়া হলে রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

কি কারণে গোলাগুলি এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের ধরতে অভিযান চলছে বলেও জানান ১৪ এপিবিএনের অধিনায়ক মো. নাইমুল হক।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনার বিষয়ে এপিবিএন আমাদের অবহিত করেছেন। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102