ads
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আলভেজকে রাখছে না বার্সা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৪৯ বার পঠিত

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ব্রাজিলীয় তারকা দানি আলভেজের সঙ্গে নতুন চুক্তি করবে না। তাই চলতি মাস শেষে বার্সা ছাড়তে হচ্ছে আলভেজকে। চুক্তি নবায়ন না করার বিষয়টি বার্সা জানিয়ে দিয়েছে আলভেজকেও। তাই বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন আলভেজ।

ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করেছেন আলভেজ। তিনি লিখেছেন, ‘প্রিয় বার্সা সমর্থকেরা, বিদায় বলার সময় এসেছে। ৮ বছরেরও বেশি সময় আমি এই ক্লাবকে সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু জীবনে যেমন বছর ঘোরার সঙ্গে চলার পথও পাল্টে যায়, আমাদের গল্পগুলোও যেমন অন্য কোথাও লেখা হয়- এখানেও ঠিক তাই হলো। আমাকে ফিরিয়ে বিদায় বলার সুযোগটা যারা দিয়েছিলেন তাদের ধন্যবাদ জানাই।’

তিনি আরো লিখেছেন, ‘তারা আমাকে ফিরিয়ে এনে প্রিয় জার্সিটি পরার সুযোগ করে দিয়েছেন। নিজেকে কতটা সুখী লেগেছে তা বলে বোঝাতে পারব না। আশা করি, তারা আমার পাগলামো আর মিস করবে না। ক্লাবে যারা আছেন আশা করি তারা বার্সার গল্পটা পাল্টাতে পারবেন। আশা করি, এই বিশ্ব যেন ভুলে না যায়, একটা সিংহ ৩৯ বছর বয়সেও পাগলাটে সিংহই থাকে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102