ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিরাপত্তা ভেঙে ঢুকে পড়ল ভক্ত, রাশমিকার ব্যবহারে মুগ্ধ নেটিজিনরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৪৫ বার পঠিত

দক্ষিণ ভারতের তুমুল জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তার একটি ভিডিও সদ্য ভাইরাল হয়েছে। ভক্তদের সঙ্গে তার সুন্দর ব্যবহারই আসলে মুগ্ধ করেছে নেটিজিনদের।

ওই ভিডিওতে দেখা যায়, পছন্দের অভিনেত্রীকে সামনে পেয়ে দারুণ উচ্ছ্বাস ভক্তের। তাইতো ফ্রেমবন্দী হওয়ার জন্য এক ভক্ত সামনে চলে আসে নায়িকার। কিন্তু বার বার বাধা দিচ্ছিলেন নিরাপত্তারক্ষী। তবে এগিয়ে আসেন রাশমিকা নিজেই। নিরাপত্তারক্ষীকে থামিয়ে নিজে সেই ভক্তের সঙ্গে হাসিমুখে ছবি তুললেন।

যেখানে সাদা পালাজো, শর্ট টপ এবং সাদা জ্যাকেটে দেখা গেছে অভিনেত্রীকে। রাশমিকার প্রশংসা করে এক নেটিজিন লিখেছেন, আপনি যেভাবে নিরাপত্তারক্ষীকে থামিয়ে দিয়ে বললেন, ভক্তের সঙ্গে আগে কথা বলতে দিন। এটা দেখে ভীষণ ভালো লাগলো।

আরেকজন লিখেছেন, মিষ্টি এবং নরম ব্যবহার। কেউ লিখেছেন, দক্ষিণের তারকারা মাটিতে পা দিয়েই চলেন, বলিউড তারকাদের মতো অহংকারী নন।

দক্ষিণ ভারতীয় সিনেমা ডিয়ার কমরেড-এ অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান রাশমিকা। পরবর্তীকালে পুষ্পা : দ্য রাইজ মুক্তি পাওয়ার পর হয়ে ওঠেন প্যান ইন্ডিয়া তারকা। শিগগিরই এই নায়িকার মিশন মঞ্জু মুক্তি পাবে। আর এই সিনেমা দিয়েই বলিউডে অভিষেক হবে তার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102