ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২৯ বার পঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চিকাজানী ইউনিয়নের নয়াগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কন্যা শিশুরা হলেন, দেওয়ানগঞ্জের চিকাজানী ইউনিয়নের নয়াগ্রাম এলাকার মোজাফফর মিয়ার মেয়ে মিথিলা আক্তার(১২) ও একই গ্রামের আসর উদ্দিন লালুর মেয়ে আসমানী(১২)।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে দেওয়ানগঞ্জের চিকাজানী ইউনিয়নের নয়াগ্রামে মিথিলা আক্তার ও আসমানী নামে দুই কন্যা শিশু বাড়ির পাশে যমুনার শাখা নদীর চরে ছাগলের জন্য ঘাস আনতে যায়।

এ সময় পানি পেরিয়ে চরে যাওয়ার সময় নদীর শাখা খালে তারা তলিয়ে যায়। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর মেয়েরা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাদের খোঁজ করতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102