ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘সিরিয়াল রেপিস্ট’ শামিম মৃধা গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৩৫ বার পঠিত

পিরোজপুরের ভান্ডারিয়ায় অস্ত্রের মুখে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় শামিম হোসেন মৃধা (৩২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। রাজধানীর উত্তরা থেকে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয় বলে শুক্রবার কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

সংবাদ সম্মেলনে র‌্যানের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দাকার আল মঈন বলেন, গ্রেফতার শামিম ধর্ষণে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তিনি একজন সিরিয়াল রেপিস্ট। কিশোর বয়স থেকে বিভিন্ন এলাকায় তিনি নারী নির্যাতন ও ধর্ষণসহ অন্যান্য অপরাধ করে ঢাকা, কিশোরগঞ্জ, বরিশাল ও খুলনা এলাকায় আত্মগোপানে চলে যেতেন। আত্মগোপনে থাকার সময়ও একাধিক ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন। এছাড়া গ্রেফতার এড়াতে তিনি এক স্থানে বেশি দিন অবস্থান করতেন না।

এ সময় তিনি আরও জানান, গত ১১ জুন ওই এলাকায় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় স্কুলছাত্রীর মা ভান্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

র‌্যাব জানায়, ২০১৫ সালের ২৬ জানুয়ারি ভান্ডারিয়ার এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে গভীর রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। ২০১৭ সালের ১ নভেম্বর একই উপজেলার এক ছাত্রীকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে। ২০২১ সালের ১০ অক্টোবর আরেক মাদ্রাসার ছাত্রীকে যৌন নিপীড়ন করে। এসব ঘটনায় ভান্ডারিয়া থানায় বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

শামীম পেশায় একজন অটোরিকশা এবং প্রাইভেটকারচালক হিসেবে ঢাকার বাবুবাজার ও গাবতলী এলাকায় কাজ করেন। এর আড়ালে বিভিন্ন ধরনের অপরাধে জড়িত তিনি। তার নামে বিভিন্ন থানায় ধর্ষণ, হত্যা চেষ্টা ও মাদকসহ অন্যান্য অপরাধে সর্বমোট ১০টির বেশি মামলা রয়েছে। আগে ধর্ষণসহ বিভিন্ন মামলায় ৪-৫ বার কারাভোগ করেছেন। তার বিরুদ্ধে থানায় ছয়টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102