ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নৌকার প্রার্থীসহ জামানত হারালেন তিনজন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ২৮ বার পঠিত

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীসহ তিনজন চেয়ারম্যান প্রার্থী জামানত হারিয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চতুর্থ হয়েছেন।

গত বুধবার (১৫ জুন) বুড়ইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে অটোরিকশা প্রতীকে ১১ হাজার ২৭০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক চশমা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯১৮ ভোট।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী ভবেশ চন্দ্র সরকার ঘোড়া প্রতীকে ৩ হাজার ৯২৯ ভোট, আহসানুল হক মোটরসাইকেল প্রতীকে ৪৮৩ ভোট, রুহুল আমিন আনারস প্রতীকে ২৬১ ভোট ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন মণ্ডল নৌকা প্রতীকে পেয়েছেন ১৮৩৪ ভোট।

নন্দীগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুল সালাম জানান, যত ভোট কাস্ট হবে তার ৮ ভাগের ১ ভাগ ভোট কোনো প্রার্থী না পেলে ওই প্রার্থী জামানত হারাবেন। বুড়ইল ইউনিয়নের মোট ভোটার ৩০ হাজার ৩২৬ জন। এর মধ্যে কাস্ট হয়েছে ২৪ হাজার ৬৯৫ ভোট।

নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য ব্যাপক চেষ্টা করেছেন। প্রার্থীর ব্যক্তিগত সমস্যা ও সীমাবদ্ধতার কারণে এ ভরাডুবি হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102