নাটোরে বজ্রাঘাতে আতাউর রহমান নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) বিকেলে সদর উপজেলার কাফুরিয়া পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আতাউর পাইকপাড়া গ্রামের হালিম সরকারের ছেলে। তিনি বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া ডিগ্রি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে বৃষ্টির ভাব দেখে শিক্ষক আতাউর রহমান রোদে শুকাতে দেয়া ধান তুলতে তার নিজ বাড়ির ছাদে ওঠেন। এ সময় বজ্রাঘাতে তিনি ওই ভবনের পাশের নিচু একটি ঘরের ছাদের ওপর ছিটকে পড়েন। বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।