ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কেরানীগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে তরুণের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৩০ বার পঠিত

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় ফুটবল খেলার সময় বজ্রপাতে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার রোহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা শিল্প পার্ক এলাকার বালুর মাঠে এ ঘটনা ঘটে।

তরুণের নাম সজীব সরকার (১৮)। তিনি রংপুরের হারাগাছ থানার মায়াবাজার এলাকার রাজু মিয়ার ছেলে। তিনি পরিবার-পরিজনের সঙ্গে নতুন সোনাকান্দা এলাকার আক্তার হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া সংবাদমাধ্যমকে বলেন, খেলার সময় বজ্রপাতে এক তরুণের মৃত্যু হয়েছে। লাশে বজ্রপাতে মৃত্যু হওয়ার আলামত মিলেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102