ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এখন আর মানুষের ভোটের প্রয়োজন হয় না: নূর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৩০ বার পঠিত

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেছেন, এখন আর মানুষের ভোটের প্রয়োজন হয় না। জনগণ যেন ভোট দিতে পারে তার জন্য দরকার অন্তর্বর্তীকালীন সরকার।

শুক্রবার (১৭ জুন) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সাত সংগঠনের (গণতন্ত্র মঞ্চ) বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

নূর বলেন, আজকে স্বাধীনতার ৫০ বছর পরেও ভোটের অধিকারের জন্য আন্দোলন করা লাগে। দেশ এখন পাকিস্তান আমলের মতো হয়ে গেছে। ব্যক্তি স্বাধীনতা নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই।

তিনি বলেন, আজকে কথা বললেই মামলা দেয় সরকার। ১৬টি মামলা হয়েছে আমার নামে। মামলা এখন সরকার একটা অস্ত্র হিসেবে ব্যবহার করছে। মানুষকে জিম্মি করে সরকার ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আজকে একজন ইমাম কী মোনাজাত করবেন সেটাও এ ফ্যাসিস্ট সরকার নির্ধারণ করে দিচ্ছে।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি করে নূর বলেন, মুশতাক ভাই মারা গেল, আইনমন্ত্রী বললেন ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে। একটি লাইনও সংশোধন করা হয়নি। আজকে সরকারের কাছে বিএনপির মতো বৃহৎ দল ফেইলে মেরেছে। তারা একা পারছে না। তবে তারা ক্ষমতায় গেলেও এর চেয়ে ভালো কিছু হবে না।

তিনি বলেন, আমাদের একটা গণ আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। অনেক দেশ, অনেক এজেন্সিও সরকারকে ফেলতে চায়। কিন্তু সরকার আছে পদ্মা সেতু নিয়ে সিরিজ নিউজ করার তালে। অতএব একটি গণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন করতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102