ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পানির নিচে সিলেট রেলস্টেশনের ১ ও ২ নম্বর পার্কিং লাইন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২৮ বার পঠিত

ভয়াবহ বন্যায় পানিতে তলিয়ে গেছে সিলেট রেলওয়ে স্টেশনের পার্কিং এলাকা ১ ও ২ নম্বর রেললাইন। তবে রেলওয়ের ৩ ও ৪ নম্বর লাইন এলাকা শুকনো থাকায় এ দুটি লাইনে ট্রেন চলাচল করছে।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার থেকে রেলওয়ে স্টেশনে বিদ্যুৎ নেই। বন্যার কারণে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। এরপর থেকে জেনারেটরের মাধ্যমে রেলের কার্যক্রম চালানো হচ্ছে। তবে সবসময় জেনারেটরও চালানো যাচ্ছে না। তাই জেনারেটর অন-অফ করেই রেলস্টেশন সচল রাখা হয়েছে।

এছাড়া সিলেট রেলওয়ে স্টেশনের পার্কিং এবং ১ ও ২ নম্বর লাইনে পানির নিচে চলে গেছে। তবে রেলওয়ের ৩ ও ৪ নম্বর লাইন তুলনামূলক উচু থাকায় এখনো এ দুটি লাইনে ট্রেন চালাতে বলা হয়েছে চালকদের।
ভয়াবহ বন্যার কারণে শুক্রবার দুপুরে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102