ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গণধর্ষণ মামলায় সাবেক স্বামীসহ গ্রেফতার ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২৮ বার পঠিত

ময়মনসিংহের ফুলপুরে এক নারীকে গণধর্ষণের মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- ভিকটিমের সাবেক স্বামী মাসুদ রানা, তার বন্ধু জজ মিয়া (৩৭) ও আমিনুল ইসলাম (৩২)।

মামলা সূত্রে জানা যায়, ফুলপুর পৌরসভার দিউ গ্রামের মাসুদ রানা (৩০) তিন বছর আগে উপজেলার মাটিচাপুর গ্রামের এক মেয়েকে বিয়ে করেন। বিয়ের এক বছর পরই শিশুসন্তানকে রেখে স্ত্রীকে তালাক দেন তিনি।

এরপর ওই নারী ঢাকায় ঝিয়ের কাজ করে ছেলের জন্য প্রতি মাসে পাঁচ হাজার করে টাকা পাঠান। গত ১১ জুন মাসুদ রানা ছেলের অসুস্থতার খবর দিয়ে সাবেক স্ত্রীকে ফুলপুরে ডেকে আনেন। সেখানে আমুয়াকান্দার একটি বাসায় নিয়ে তিন বন্ধু মিলে তাকে ধর্ষণ করেন।

এ ঘটনায় ভিকটিম বৃহস্পতিবার থানায় একটি মামলা করেন।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102