ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২৭ বার পঠিত

গাজীপুরের কাপাসিয়া ও কালিয়াকৈরে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের আব্দুল কাদেরের ছেলে কিরণ মিয়া (৪৮) ও কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মজিদচালা এলাকার আব্দুর রশিদের ছেলে আব্দুস সোবাহান (৫৫)।

কাপাসিয়া থানার ওসি এ এফ এম নাসিম বলেন, শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কাইজলি বিলে মাছ ধরতে যান কৃষক কিরণ মিয়া। এসময় বজ্রপাতে গুরুতর আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কিরণ মিয়াকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের এস আই সোহেল মোল্লা বলেন, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মজিদচালা গ্রামের কৃষক আব্দুস সোবহান শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বৃষ্টিপাতের সময় বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে যান। এ সময় বজ্রপাতে মাঠেই তার মত্যু হয়। পরে স্থানীয়রা ওই কৃষকের পরিবারে খবর দিলে স্বজনরা তার লাশ নিয়ে যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102