ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘কষ্ট আমি নিলাম সুখ তোমাকে দিলাম’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৫০ বার পঠিত

দেশীয় চলচ্চিত্রের অন্যতম সফল চিত্রনায়িকা মৌসুমী। সম্প্রতি তার ব্যক্তিগত জীবনে এক ঝড় বয়ে যায়। স্বামী ওমর সানীর সঙ্গে সৃষ্টি হয় ভুল বোঝাবুঝির। তবে আপাতত থেমেছে সেই ঝড়।

গতকাল শুক্রবার তীব্র গরমে নাগরিক জীবনে প্রশান্তি নিয়ে এসেছিল ঝুম বৃষ্টি। বৃষ্টি মানুষকে আবেগতাড়িত করে। ব্যতিক্রম হয়নি মৌসুমীর ক্ষেত্রেও। শুক্রবার রাতে ইনস্টাগ্রামে এলো চুলের একটি ছবি পোস্ট করেন মৌসুমী। ক্যাপশনে লিখেন, ‘বৃষ্টিতে ভিজে গেলাম, বৃষ্টিও বলে লিলি ফ্লাওয়ারস তোমার জন্য।’

মৌসুমী আরও বলেন, ‘ভিজে ভিজে কিছু কথা মনে হলো, কোনো একসময় বলব যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ। খুব ট্রাই (চেষ্টা) করছি শক্ত থাকতে, অভিমানী মন বড় দুর্বল। নিজের দুর্বলতা অন্য কারো ওপর চাপিয়ে কেউ ভালো থাকতে পারে না। কষ্ট আমি নিলাম সুখ তোমাকে দিলাম।’

প্রসঙ্গত, গত ১০ জুন ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে একটি ঘটনাকে কেন্দ্র করে গুঞ্জন শুরু হয়। গুঞ্জন ওঠে ওমর সানী-মৌসুমীর সংসার ভাঙারও। তবে বৃহস্পতিবার রাতে মৌসুমীর সঙ্গে খাবারের টেবিলে একসঙ্গে খাবার খাওয়ার ছবি ফেসবুকে পোস্ট করে সে গুঞ্জনে পানি ঢেলে দেন ওমর সানী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102