ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার থইথই করছে পানি, কুড়িগ্রাম-রমনা রুটে ট্রেন চলাচল বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৩৩ বার পঠিত

ভারী বর্ষণে কুড়িগ্রাম-রমনা (চিলমারী) রেলপথের কাছাকাছি জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ওই পথে রমনা কমিউটার ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (১৭ জুন) থেকে ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার সামসুজ্জোহা।

তিনি জানান, অতিবৃষ্টির কারণে কুড়িগ্রাম-রমনা রেলপথের কয়েকটি স্থানে পানি জমে থাকায় ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রেলপথটিতে ট্রেন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় কর্তৃপক্ষ আপাতত কুড়িগ্রাম-চিলমারী রুটে রমনা কমিউটার ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার ওই রেলপথে সবশেষ ট্রেন চলেছে। তবে ট্রেনটি ‍পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী কুড়িগ্রাম রেল স্টেশন থেকে রংপুর ও লালমনিরহাট রুটে চলাচল করবে।

সামসুজ্জোহা বলেন, ‘আমরা লিখিত নির্দেশনা পেয়েছি। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত চিলমারী রেলপথে কমিউটার ট্রেনটি চলাচল বন্ধ থাকবে। তবে এটি কুড়িগ্রাম স্টেশন থেকে নির্ধারিত শিডিউল অনুযায়ী অন্যান্য রুটে চলাচল করবে।’

প্রায় দুই বছর বন্ধ থাকার পর গত ১ মার্চ রমনা লোকাল ট্রেনটি কমিউটার নাম নিয়ে কুড়িগ্রাম-রমনা রেলপথে চলাচল শুরু করে। এরপর ট্রেনটি প্রতিদিন বিকালে লালমনিরহাট-কাউনিয়া-কুড়িগ্রাম-কাউনিয়া-রমনা ও সকালে রমনা-কুড়িগ্রাম-কাউনিয়া-রংপুর-লালমনিরহাট রেলপথে যাতায়াত করতো। মূলত রংপুর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের সংযোগকারী শাটল ট্রেনটি কমিউটার নামে যাতায়াত করে। এটি প্রতিদিন রাত ৯টায় কাউনিয়া স্টেশন থেকে রমনার উদ্দেশে ছেড়ে যায় এবং রাত সাড়ে ১১টায় রমনা পৌঁছে সেখানে রাতে অবস্থান করতো। পর দিন সকাল ৮টায় আবার রংপুরের উদ্দেশে রমনা স্টেশন ছেড়ে রংপুর হয়ে লালমনিরহাট স্টেশন যাত্রা করে।

তবে আপাতত কুড়িগ্রাম-রমনা রেলপথে ট্রেনটি চলাচল বন্ধ থাকলেও প্রতিদিন সকাল সাড়ে ৯ টায় এটি কুড়িগ্রাম-কাউনিয়া-রংপুর-লালমনিরহাট রেলপথে যাতায়াত করবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102