ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার জামালপুরে যমুনার পানি বিপৎসীমার ওপরে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২৯ বার পঠিত

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে যমুনার পানি হু হু করে বাড়ছে। শুক্রবার (১৭ জুন) সন্ধ্যা ৭টা নাগাদ বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ২৪ ঘণ্টায় ৮৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। এতে বন্যা পরিস্থিতির চরম অবনতি দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের পানি মাপক গেজ পাঠক আব্দুল মান্নান বলেন, যমুনায় বন্যার পানি হু হু করে বাড়ছে। যমুনার সঙ্গে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানিও বাড়ছে। এতে করে নতুন এলাকা প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি ক্রমশই অবনতির দিকে যাচ্ছে।

এ বিষয়ে ইসলামপুরের বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক এবং চিনাডুলী ইউপির চেয়ারম্যান আব্দুল মালেক জানান, তাদের ইউনিয়নের অধিকাংশ গ্রাম ও অসংখ্য বাড়ি-ঘর ও সড়ক পানিতে তলিয়ে গেছে। জমির শাক-সবজি, পাট, আখ ও বীজতলা পানিতে তলিয়ে গেছে। পানিবৃদ্ধি অব্যাহত থাকলে ভয়াবহ পরিস্থিতি হতে পারে বলে জানান এ দুই জনপ্রতিনিধি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102