ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সোয়া দুই কোটি টাকা বরাদ্দ বন্যার্তদের সহায়তায়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৪৫ বার পঠিত

সাম্প্রতিক বন্যায় তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা জন্যে ১১টি জেলা প্রশাসকদের অনুকূলে দুই কোটি ২৫ লাখ নগদ টাকা বরাদ্দ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এছাড়াও ৪০০ মেট্রিক টন চাল এবং ৪১ হাজার প্যাকেট/ বস্তা শুকনা ও অন্যান্য খাবার বরাদ্দ করা হয়েছে।

শনিবার (১৮ জুন) ত্রাণ কর্মসূচি-১ অধিশাখার উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক বন্যায় তাৎক্ষণিকভাবে মানবিক সহায়তা হিসেবে ১১টি জেলা প্রশাসকদের অনুকূলে ১৫ থেকে ১৮ জুন পর্যন্ত ৪০০ মেট্রিক টন চাল এবং ৪১ হাজার প্যাকেট/ বস্তা শুকনা ও অন্যান্য খাবার এবং দুই কোটি ২৫ লাখ নগদ টাকা বরাদ্দ করা হয়েছে।

বরাদ্দকৃত জেলাগুলোর মধ্যে সিলেট জেলায় ৮০ লাখ টাকা, ২০০ মেট্রেক টন চাল ও সাত হাজার প্যাকেট শুকনা খাবার, সুনামগঞ্জ জেলায় ৮০ লাখ টাকা, আট হাজার প্যাকেট শুকনা খাবার, নেত্রকোনায় জেলায় ১০০ মেট্রেক টন চাল, পাঁচ হাজার প্যাকেট খাবার ও ২০ লাখ টাকা, রংপুর জেলায় তিন হাজার প্যাকেট শুকনা খাবার, নীলফামারী জেলায় পাঁচ লাখ টাকা ও তিন হাজার প্যাকেট খাবার, কুড়িগ্রাম জেলায় ১০ লাখ টাকা ও এক হাজার প্যাকেট খাবার, হবিগঞ্জ জেলায় ১০ লাখ টাকা ও দুই হাজার প্যাকেট খাবার, মৌলভীবাজার জেলায় ১০০ মেট্রিকটন চাল, দুই হাজার প্যাকেট খাবার ও ১০ লাখ টাকা, শেরপুর জেলায় ১০ লাখ টাকা ও ৪ হাজার প্যাকেট শুকনা খাবার, জামালপুর জেলায় চার হাজার প্যাকেট শুকনা খাবার ও কিশোরগঞ্জ জেলায় দুই হাজার প্যাকেট শুকনা খাবার বরাদ্দ করা হয়েছে।

এদিকে শনিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানান, বন্যাকবলিত সিলেট এবং সুনামগঞ্জ জেলার ৯০ হাজার মানুষকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, শুক্রবার পরিস্থিতি খুবই খারাপ হয়, লাখ-লাখ মানুষ পানিবন্দি হয়ে যায়। উদ্ধারের জন্য সিভিল প্রশাসন জলযান নিয়ে মাঠে নামে। সিলেট এবং সুনামগঞ্জের জেলা প্রশাসক জানিয়েছিলেন, পানিবন্দির তুলনায় জলযান অপ্রতুল। তারা আরও সাহায্য চায়।

বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জানানো হয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তাৎক্ষণিক আর্মড ফোর্সেস ডিভিশনকে নির্দেশ দেন, সেনাবাহিনী, নৌবাহিনী এবং কোস্ট গার্ডকে মোতায়েন করার জন্য। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শুক্রবার দুপুরে ৩১টি স্পিডবোডসহ সেনাবাহিনী উদ্ধার কাজে নামে। রাতের দিকে নৌবাহিনী ৩০ জন ডুবরিসহ তাদের নৌযান নিয়ে উদ্ধার কাজ চালায়। শনিবার দুপুরে কোস্টগার্ড সেখানে পৌঁছে। সবাই সম্মিলিতভাবে সিলেটে প্রায় ২৫ হাজার মানুষকে সাড়ে চারশ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102