ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পদ্মায় দুই ফেরির সংঘর্ষ, নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২৭ বার পঠিত

মাঝিরকান্দি-শিমুলিয়া নৌরুটে মাঝিরকান্দি ঘাট থেকে ছেড়ে যাওয়া একটি ফেরির সঙ্গে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা অপর একটি ফেরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ফেরিতে থাকা এক পিকআপ ড্রাইভার নিহত হয়েছে।

রোববার(১৯ জুন) ভোর সোয়া পাঁচটার দিকে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে দুটি ফেরিই ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসময় ফেরিতে থাকা মোহাম্মদ খোকন নামের এক পিকআপ ড্রাইভার নিহত হয়েছে। তার বাড়ি ঝালকাঠি জেলায়। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। রোববার ভোর সোয়া পাঁচটার দিকে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষে দুটি ফেরিই ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গেছে, প্রচন্ড স্রোতের কারনে জাজিরা পয়েন্টের কাছাকাছি পৌঁছালে মাঝিরকান্দি থেকে আসা ফেরি সুফিয়া কামালের সঙ্গে অপর ফেরি বেগম রোকেয়ার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ফেরিতে থাকা ৮-১০ টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিআইডব্লিউটিসি’র মেরিন ইঞ্জিনিয়ার আহমেদ আলী জানায়, ‘প্রতিদিনের মত যাত্রী ও যানবাহন নিয়ে একটি ফেরি শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি যাচ্ছিলো। অপরদিকে অন্য একটি ফেরি মাঝিকান্দির ঘাট থেকে শিমুলিয়া যাচ্ছিল। এসময় পদ্মা নদীর টার্নিং পয়েন্টে আসলে দুই ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফেরি থাকা এক যাত্রী নিহত হয়েছে। তাৎক্ষনিক তার পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি একটি পিকআপের ড্রাইভার বলে জানা গেছে। সে সময় ফেরিতে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। ‘

এ ঘটনায় একজন নিহত ছাড়া তেমন কোন হতাহত হয়নি বলেও জানান তিনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102