ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাইকেল উল্টে রাস্তায় পড়ে গেলেন বাইডেন!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৪২ বার পঠিত
ছবি: সংগৃহীত

আমেরিকার ডেলাওয়ারে প্রদেশে সৈকত সংলগ্ন নিজের বাড়ির কাছে স্থানীয় সময় শনিবার সকালে সাইকেল চালাতে গিয়ে পড়ে গেলেন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে অবশ্য বড় ধরনের কোনও চোট-আঘাত লাগেনি তার। এ সময় তার সঙ্গী ছিলেন ‘ফার্স্ট লেডি’ জিল বাইডেনও।
বিয়ের ৪৫ বছর উদযাপন উপলক্ষ্যে গত শুক্রবার ডেলাওয়ারে নিজ বাড়িতে যান বাইডেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই সাইকেল চালানোর ভিডিও ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, পুরো পথ সাইকেল চালিয়ে এসে দাঁড়ানোর জন্য মাটিতে পা রাখতে গিয়েই ধপাস করে মাটিতে পড়ে যান ৭৯ বছর বয়সি প্রেসিডেন্ট!

অবশ্য পড়ার সঙ্গে সঙ্গে নিজেই উঠে পড়ে সকলকে আস্বস্ত করে বলেছেন, ‘আমি ভাল আছি।’ পরে অবশ্য বাইডেন বাকি দিনটি নিজের পরিবারের সঙ্গেই কাটিয়েছেন।

তবে নেটমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়তেই হাজার-হাজার লাইক পড়তে থাকে। লাইকের এই ঢল দেখে কেউ কেউ প্রশ্ন করছেন, এ কেমন আচারণ! কেউ পড়ে গেলে বুঝি লাইক দিতে হয়!

কেউ আবার সরস মন্তব্য করেছেন, এ নির্ঘাৎ পুতিনের কারসাজি!

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102