ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাঘাইছড়িতে টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৩৬ বার পঠিত

টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির বাঘাইছড়ির উপজেলার বেশকিছু নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে।

রোববার (১৯ জুন) সকালে খোঁজ নিয়ে জানা গেছে উপজেলার পৌরসভা, আমতলী ইউনিয়ন এবং সাজেক ইউনিয়নের বেশকিছু এলাকা কাচালং নদীর পানিতে তলিয়ে গেছে।

ক্ষতি হয়েছে মাছের ঘের এবং ফসলের।

টানা বর্ষণের কারণে বাঘাইছড়ি-খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সড়ক এবং পাহাড়ি এলাকায় ভূমি ধসের শঙ্কা রয়েছে। ওইসব ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যেতে উপজেলা প্রশাসন থেকে মাইকিং করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

বাঘাইছড়ি পৌরসভার নবনির্বাচিত মেয়র জমির হোসেন বলেন, প্লাবিত এলাকাগুলো পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থদের সহায়তায় নৌকা এবং ইঞ্জিন চালিত বোট দিয়েছি। অন্যান্য সহযোগিতা অব্যাহত রাখা হবে।

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম বলেন, আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত আছি। পৌরসভার এলাকাধীন মাস্টারপাড়া, পুরান মারিশ্যা এবং মধ্যম পাড়ার লোকজন আশ্রয় কেন্দ্রে চলে আসতে শুরু করেছে। তাদের গৃহপালিত পশুগুলোতে উঁচু স্থানে রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে টানা বৃষ্টির কারণে সহায়তা কাজে ব্যাঘাত ঘটছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102