ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতেও বন্যা সতর্কতা আছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২৯ বার পঠিত

রাজধানীতেও বন্যা সতর্কতা আছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, ‘বন্যা হবে সেই সতর্কতা আছে কিন্তু কী অবস্থায় যাবে বা বন্যা কতটুকু হবে সেই পূর্বাভাস কোনো প্রতিষ্ঠান এখনো দেয়নি।


রোববার (১৯ জুন) সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সিটি করপোরেশনের কাছে খালের দায়িত্ব হস্তান্তর এবং অবৈধ দখলমুক্ত করার সুফল মিলছে। ঢাকার জলাবদ্ধতা কমেছে। ঢাকার দুই সিটি করপোরেশনের কাছে ইতোমধ্যে ২৬টি খাল হস্তান্তর করা হয়েছে। দক্ষিণ সিটি সাড়ে ৬ একর জমি এবং উত্তর সিটি ২৫ একর জায়গা দখলমুক্ত করেছে খালের। ’

সিলেট ও সুনামগঞ্জে বন্যার পানি সরে যেতে কয়েকটি রাস্তা কেটে ফেলা হয়েছে বলে জানান মন্ত্রী।

তাজুল ইসলাম বলেন, ‘সিলেট ও সুনামগঞ্জে বন্যার পানি সরে যেতে কয়েকটি রাস্তা কেটে ফেলা হয়েছে বলে মেয়র জানিয়েছেন। এতে পানি সহজে নেমে যাচ্ছে। প্রয়োজনে আরো রাস্তা কেটে ফেলা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102