ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বন্যাদুর্গতদের জন্য ১০ ট্রাক খাবার পাঠাবেন ডিপজল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুন, ২০২২
  • ২৮ বার পঠিত

স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ এলাকা পানির নিচে। ক্রমশ অবনতি ঘটছে পরিস্থিতির। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে দুর্বিষহ দিন পার করছেন। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছে সেখানকার লোকজন। বাসস্থান ত্যাগ করে হাজারো মানুষ আশ্রয়কেন্দ্রে গেছেন। অনেকে আবার সেই সুযোগও পাননি।

এমন প্রতিকূল পরিস্থিতিতে বানভাসি মানুষদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সংস্থা ও সরকারি উদ্যোগে খাবার সরবরাহ করা হচ্ছে। দেশের তারকাদের অনেকেও সহযোগিতার উদ্যোগ নিয়েছেন। এবার বানবাসি মানুষদের সহযোগিতার ঘোষণা দিলেন প্রভাবশালী খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তিনি জানিয়েছেন, আগামী দুই-এক দিনের মধ্যেই সেখানে বন্যার্তদের জন্য ১০টি ট্রাকভর্তি খাবার পাঠাবেন।

সম্প্রতি ফেসবুক থেকে লাইভে এসে ডিপজল বলেন, আমি শারীরিকভাবে ফিট না। তাই যেতে পারছি না। তবে সেখানে খাবার পাঠানোর ব্যবস্থা করছি। সপ্তাহে পনেরো দিনে ৫-১০ ট্রাক খাবার অবশ্যই পাঠাব।

সে সময় সামর্থ্যবান অন্যদের প্রতিও আহ্বান জানান ডিপজল। শিশুদের জন্য বেশি বেশি খাবার পাঠানোর কথা বলেছেন তিনি। কেননা বয়স্করা কম খাবার কিংবা না খেয়েও বেশিক্ষণ থাকতে পারেন। কিন্তু শিশুদের পক্ষে না খেয়ে থাকা কঠিন।

তিনি বলেন, সবাই শিশু বাচ্চাদের জন্য বেশি করে খাবার পাঠাবেন। তারাই বেশি কষ্টে থাকে। বাবা-মা ১-২ দিন না খেয়ে থাকতে পারে কিন্তু বাচ্চারা পারে না। এ জন্য আমি বাচ্চা আইটেম বাড়িয়ে দিচ্ছি।

ডিপজল যোগ করেন, সবাই শুকনা খাবার দেবেন। কারণ, সেখানে রান্না করার ব্যবস্থা নেই। যে যেখানে আছেন তাদের সাহায্যে ঝাঁপিয়ে পড়েন। আপনারা যে কষ্ট করছেন, তারা তার চেয়েও বেশি কষ্ট করছে। কেউ ঘরে থাকে না, বিভিন্ন স্কুল-কলেজে থাকছেন। মানুষের বিপদে পাশে দাঁড়ালে আল্লাহর তরফ থেকে ভালো কিছু পাবেন।

প্রসঙ্গত, এর আগে দেশসেরা তারকা শাকিব খান যুক্তরাষ্ট্র থেকে সহযোগিতার ঘোষণা দেন। এ ছাড়া চিত্রনায়ক বাপ্পী চৌধুরী, অনন্ত জলিলসহ আরও অনেকেই বানভাসি মানুষের পাশে দাঁড়াচ্ছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102