ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেয়েকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা বাবার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুন, ২০২২
  • ২৬ বার পঠিত

পারিবারিক কলহের জের ধরে মেয়ে সন্তানকে কুপিয়ে হত্যা, গর্ভবতী স্ত্রী ও আরেক মেয়েকে সন্তানকে গুরুতর আহত করে নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন রশিদুল ইসলাম নামে এক কৃষক। ঘটনাটি ঘটে রবিবার রাত ৮টার দিকে রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মংলাকুটি গ্রামে।

পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে পারিবারিক কলহের জের ধরে রশিদুল তার পরিবারের সদস্যদের ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এতে ঘটনাস্থলে মেয়ে রাফিয়া আক্তার জিম মারা যায়। রাফিয়া মংলাকুটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। এসময় রশিদুল তার স্ত্রী ও ছোট মেয়েকে কুপিয়ে হত্যার চেষ্টা করে এবং নিজে গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে প্রতিবেশিরা গুরুতর আহত অবস্থায় রশিদুলকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার স্ত্রী বুলবুলি বেগম ও ছোট মেয়ে সুমাইয়া আক্তারকে (৭) পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কৈকুড়ি ইউনিয়নের চেয়ারম্য্যান নুর আলম জানান, রশিদুল একজন কৃষক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে রশিদুল পরিবারের সদস্যদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এতে বড় মেয়ে রাফিয়া ঘটনাস্থলেই মারা যায়। রশিদুলের স্ত্রী বুলবুলি ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
পীরগাছা থানার ওসি সরেষ চন্দ্র রাফিয়ার নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত বলব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102