ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে বন্যা: এক দিনে ৭০ লাখ টাকা পেলেন ব্যারিস্টার সুমন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুন, ২০২২
  • ২৪ বার পঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ব্যারিস্টার সুমন নামেই তিনি বেশি পরিচিত। ফেসবুক লাইভে চারপাশের বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রায়ই আলোচিত হন তিনি।

এবার তার বিভাগীয় জেলা সিলেট ও সুনামগঞ্জের বানভাসি মানুষের সহযোগিতার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক দিয়ে অর্থ সংগ্রহ করে আবারও আলোচনায় এসেছেন তিনি। মাত্র এক দিনে ব্যারিস্টার সুমন সংগ্রহ করেছেন প্রায় ৭০ লাখ টাকা। এক ভিডিও বার্তায় তিনিই বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যারিস্টার সুমন বলেছেন, আমি আশ্চর্য হয়ে গেছি যে আপনারা আমাকে এতো বিশ্বাস করেছেন। আপনারা প্রায় ৭০ লাখ টাকা আমাকে পাঠানোর ব্যবস্থা করেছেন। সে জন্য আপনাদের আমি ধন্যবাদ জানাই। আপনারা আমাকে এতো বিশ্বাস করেছেন।

ব্যারিস্টার সুমন জানান ইতোমধ্যে তার হাতে ৫২ লাখ টাকা এসেছে। বাকি ১৮ লাখ টাকা শিগগির হাতে পাবেন তিনি।

ব্যারিস্টার সুমন বলেন, আমার দায়িত্বটা আরও অনেক বেশি বেড়ে গেছে। একজন মানুষকে, ব্যক্তিকে আপনারা এতো বিশ্বাস করেছেন। এটা আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া।

সুমন তার ফুটবল একাডেমির ফুটবল সদস্যদের ত্রাণ বিতরণের ভলান্টিয়ার হিসেবে পাশে পাচ্ছেন। সংগৃহীত অর্থের পুরোটাই বন্যার্তদের সহযোগিতায় ব্যবহার করবেন বলে জানান তিনি। এসময় আরও সহযোগিতা কামনা করেন ব্যারিস্টার সুমন।

স্বেচ্ছাশ্রমে রাস্তা-ব্রিজ নির্মাণ, ফুটবল টুর্নামেন্ট আয়োজন, এলাকার বিভিন্ন দুর্নীতি-অসঙ্গতি নিয়ে লাইভ প্রোগ্রামসহ ব্যতিক্রমী বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সুমন। সুমনের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পীরবাজার গ্রামে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102