ads
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পিএসজির কোচ হতে চান না জিদান, তবে…

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৪৮ বার পঠিত

রিয়াল মাদ্রিদের কোচের পদ ছেড়ে দেয়ার পর থেকে এখনও পর্যন্ত আর কোনো দলের সঙ্গে নিজের নাম জড়াননি ফ্রান্সের বিশ্বকাজয়ী ফুটবলার জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ই তিনি কেমন কোচ, সেটা প্রমাণ করে দেয়। তবুও এমন একজন কোচের কোনো দলের সঙ্গে এখনও পর্যন্ত সম্পৃক্ত না হওয়াটা বিস্ময়কর।

সম্প্রতি টেলেফুটের সঙ্গে এক সাক্ষাৎকারে জিদান জানিয়েছেন, তিনি কোচিংয়ে ফিরতে চান। তবে, সেটা এখনই নয়। এমনকি কবে কোচিংয়ে ফিরবেন তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কোচিংয়ে তিনি ফিরবেনই। কারণ, এ জায়গাটায় তার মায়া জন্মে গেছে এবং এ নিয়ে তার এক ধরনের স্বপ্নও কাজ করছে।

ফ্রান্সের ক্লাব পিএসজি কিংবা ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেয়ার সুযোগ রয়েছে জিদানের সামনে। অনেক আগে থেকেই বলাবলি হচ্ছিল, আর্জেন্টাইন কোচ মওরিসিও পোচেত্তিনোর পরই পিএসজির কোচ হবেন জিদান। কিংবা ফ্রান্স জাতীয় দলে বিশ্বকাপের পর দিদিয়ের দেশমের পর কোচের দায়িত্ব নিতে পারেন তিনি।

তবে ফ্রান্সের এল ইকুইপে এবং আরসিএম স্পোর্টসের মত পত্রিকাগুলোর দাবি, পিএসজির কোচ হওয়ার প্রস্তাব এরই মধ্যে ফিরিয়ে দিয়েছেন জিদান।

টেলেফুটের সঙ্গে সাক্ষাৎকারে কোচিংয়ে ফেরা নিয়ে জিদান বলেন, ‘একজন কোচ হিসেবে কী এখনও আমার কিছু ভুমিকা রাখার সুযোগ আছে? হ্যাঁ, অবশ্যই। হয়তো বেশি কিংবা কম। আমি আসলে চাই কোচিং চালিয়ে যেতে। কারণ, এই পেশাটার প্রতি আমার মায়া জন্মে গেছে এবং এখানে কিছু স্বপ্নও আছে।’

রিয়াল মাদ্রিদের মত একটি ক্লাবকে ম্যানেজ করা কোচদের কাছে যেমন স্বপ্ন, তেমনি দুঃস্বপ্নও। তো এমন একটি দলকে ম্যানেজ করে কিভাবে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জয় করলেন?

এমন প্রশ্নের জবাবে জিদান বলে দেন, ‘আমরা কঠোর পরিশ্রম করেছি। একই সঙ্গে আমার কাছে দুর্দান্ত সব খেলোয়াড়রা ছিল এবং একটি দল ছিল, যারা আমাকে সব সময় অনুসরণ করতো। অনেক কিছুর জন্য আমার দায় ছিল। তবে, সবচেয়ে বড় কথা, আমি একটা অসাধারণ দল পেয়েছিলাম। একা একা তো কিছুই করা সম্ভব নয়। আমার চারপাশে যারা ছিল, তারা কাজগুলোকে সহজ করে দিয়েছিল। এমনটা না হলে কোনোভাবেই কিছু করতে পারতাম না।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102