ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুড়িগ্রামে বন্যায় ১৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৩৯ বার পঠিত

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বাড়তে থাকায় বন্যার পানিতে বিদ্যালয়ের মাঠ ও আশেপাশে পানি উঠে রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় কুড়িগ্রাম জেলার ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৩৩টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান সময়িকভাবে বন্ধ রয়েছে।

সোববার (২০ জুন) বিকেল ৩টায় ব্রহ্মপুত্রের পানি বেড়ে চিলমারী পয়েন্টে বিপৎসীমার ৫২ সেন্টিমিটার এবং ধরলার পানি বেড়ে কুড়িগ্রাম সদর পয়েন্টে ৪৫ সেন্টিমিটার বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

কুড়িগ্রাম জেলা বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্র সূত্রে জানা যায়, বন্যা পরিস্থিতির কারণে জেলার রাজিবপুর উপজেলায় ৭টি, রৌমারীতে ৪৪টি, চিলমারীতে ২৬টি, উলিপুরে ২০টি, কুড়িগ্রাম সদরে ১১টি, নাগেশ্বরীতে ২টি এবং রাজারহাট উপজেলায় ১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান সাময়িক বন্ধ রয়েছে।

কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার ২৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৭টি মাদ্রাসা এবং ১টি কলেজে বন্যার কারণে সাময়িকভাবে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলম বাংলানিউজকে জানান, বন্যার কারণে জেলায় মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং নাগেশ্বরী, কুড়িগ্রাম সদর ও রৌমারী উপজেলায় ৩টি প্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে।

কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, বন্যার পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় জেলায় বিদ্যালয়ের মাঠ ও আশেপাশে পানি ওঠায় শিক্ষার্থীদের ঝুঁকি বিবেচনা করে মোট ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102