ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বন্যা পরিস্থিতি পরিদর্শনে সিলেটে প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২২ বার পঠিত

বন্যা পরিস্থিতি পরিদর্শনে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হেলিকপ্টার থেকে বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে মঙ্গলবার (২১ জুন) পৌনে ১০টার দিকে হেলিকপ্টারে করে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

জেলা সার্কিট হাউজে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কর্মসূচিতে যোগ দেবেন সরকারপ্রধান।

মঙ্গলবার (২১ জুন) সকাল ৮টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে রওনা দেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রোববার (১৯ জুন) সন্ধ্যায় গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী মঙ্গলবার (২১ জুন) সিলেটের বন্যা পরিস্থিতি পরিদর্শন করবেন। এ সময় তিনি সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার সার্বিক বন্যা পরিস্থিতিও পরিদর্শন করবেন তিনি।

গত ১৫ থেকে ১৭ জুন ভারতের আসাম ও মেঘালয় রাজ্য থেকে তিনদিনের টানা বৃষ্টির পানির ঢল এবং সেই সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারি বর্ষণের কারণে সিলেট শহরসহ বিভাগের প্রায় সব জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে সিলেটের প্রায় ৮০ শতাংশ ও সুনামগঞ্জের ৯০ শতাংশের বেশি এলাকা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102