ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৩২ বার পঠিত

কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নদ-নদীতে পানি থাকায় প্লাবিত নিম্নাঞ্চলগুলোতে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মঙ্গলবার সকালে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় ধরলা নদীর সেতু পয়েন্টে পানি বেড়ে বিপদসীমার ৪৬ সে.মি, দুধকুমার ২৯ সে.মি এবং ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে সামান্য বেড়ে বিপদসীমার ৪৮ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি না কমার ফলে নদ-নদীর অববাহিকার কয়েক শতাধিক চর ও দ্বীপচরের নিম্নাঞ্চলের বানভাসীদের দুর্ভোগ কমেনি। জেলার ৯ উপজেলার ৫০টি ইউনিয়নের ২৮৪টি গ্রামের দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে কষ্টে রয়েছেন। দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি ও গো-খাদ্যের সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। প্রায় দেড় শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। বানভাসীরা উঁচু স্থান, স্কুল ঘর এবং আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
এদিকে তিস্তায় বন্যার পানি কম থাকায় নদীর অববাহিকায় নদী ভাঙন তীব্র হয়েছে। সদরের হলোখানা ইউনিয়নে সারডোব এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকিতে রয়েছে। এখানে প্রায় তিন শতাধিক পরিবার উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন, ত্রাণ সহায়তার কোনো সংকট হবে না। ইতোমধ্যে ৯ উপজেলায় ১৮ লাখ টাকা ও ৪০০ মে.টন চাল দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102