ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২০৪১ সালে দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বাড়বে প্রায় ৬ লাখ: বিবিএস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৩১ বার পঠিত
২০৪১ সালে দেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বাড়বে প্রায় ৬ লাখ: বিবিএস

দেশে ২০৪১ সালের মধ্যে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সংস্থাটি বলছে, আর মাত্র ১৯ বছর পর দেশে নারীর সংখ্যা দাঁড়াবে ১০ কোটি ৩১ লাখ ১৭ হাজার, আর পুরুষের সংখ্যা দাঁড়াবে ১০ কোটি ২৫ লাখ ১৮ হাজার।

‘ওমেন অ্যান্ড মেন ইন বাংলাদেশ: ফ্যাক্টস অ্যান্ড ফিগারস ২০২২’ নামে ওই প্রতিবেদনে আগামী ৫০ বছরে দেশের জনসংখ্যা কেমন হবে তার পূর্বাভাস দিয়েছে বিবিএস। গত সপ্তাহে এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে ২০১১ সালের আদমশুমারির ওপর ভিত্তি করে পরবর্তী ৫০ বছরে বাংলাদেশের জনসংখ্যার একটি সম্ভাব্য চিত্র তুলে ধরা হয়েছে।

বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০৪১ সালে বাংলাদেশের জনসংখ্যা হতে পারে ২০ কোটি ৫৬ লাখ ৩৫ হাজার। ২০৬১ সালের জনসংখ্যা দাঁড়াবে ২২ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার। তখন দেশে নারীর সংখ্যা দাঁড়াবে ১১ কোটি ১৫ লাখ ২৯ হাজার। আর পুরুষ থাকবে ১১ কোটি ১৮ লাখ ৬৪ হাজার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের সহায়তায় প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনসংখ্যা ও স্বাস্থ্য শাখার পরিচালক মাসুদ আলম।

তিনি বলেন, বিভিন্ন ধরনের জনসংখ্যাভিত্তিক মডেল বিবেচনায় এনে জনসংখ্যার পূর্বাভাস দিয়েছি। এই প্রতিবেদনে শ্রমবাজার, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এসব খাতের বিশ্লেষণেও দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102