ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চিরকুট’সহ অভিনেত্রীর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৩৮ বার পঠিত

ভারতের উড়িষ্যার অভিনেত্রী রাশমিরেখা ওঝার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৩ বছর বয়সী এই তরুণী অভিনেত্রী ভুবনেশ্বরের নায়াপল্লী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সেই বাসা থেকেই মরদেহ উদ্ধার করা হয়েছে তার।

মঙ্গলবার (২০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। তবে তার মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

মাত্র চার বছর আগে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় রাশমিরেখার। অভিষেকের পর প্রয় ১৫টি উড়িষ্যা অ্যালবাম, একটি সাবানের বিজ্ঞাপন এবং কেমিতি কাহিবি কাহা টিভি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। আর পরিবারে চার ভাই-বোনের মধ্যে বড় ছিলেন তিনি।

এদিকে হঠাৎ করে তার মরদেহ উদ্ধারের এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বর্তমানে তার মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে।

দেশটির সিনিয়র টিভি অভিনেতা কৃষ্ণ কর জানিয়েছেন, আমি নির্বাক। রাশমিরেখা একজন উদীয়মান ও প্রতিভাবান অভিনেত্রী ছিলেন। তার প্রতিশ্রতিশীল ভবিষ্যৎ ছিল। দীর্ঘ পথ পাড়ি দেয়ার সুযোগ ছিল তার। আমি ভাবছি, কেন সে এমন পদক্ষেপ নিল। আমার মনে হয় বিষয়টি পুলিশের সঠিকভাবে তদন্ত করা উচিত।

উড়িষ্যা বাইটস সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, পুলিশ প্রাথমিক তদন্তে ধারণা করছে রাশমিরেখা আত্মহত্যা করেছেন। সেখান থেকে একটি চিরকুটও উদ্ধার করেছে তারা। তাতে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।

অভিনেত্রীর বাবা জানিয়েছেন, শনিবার রাশমিরেখাকে বারবার ফোন করার পরও রিসিভ করেনি। পরে সন্তোষ মৃত্যুর খবর জানায় আমাদের। তবে বাড়ির মালিকের কাছ থেকে জেনেছি, ওরা স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া থাকতো। কিন্তু এ বিষয়ে কোনো ধারণা নেই আমাদের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102