ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভুল চিকিৎসায় করুণ অবস্থা অভিনেত্রীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৪৬ বার পঠিত

ভারতের কন্নড় অভিনেত্রী স্বাতী সতীশ ভুল চিকিৎসার জন্য করুণ অবস্থায় পড়েছেন। দাঁতের চিকিৎসা করাতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন এই অভিনেত্রী।

স্বাতীর দাঁতের রুট ক্যানেল পদ্ধতি ভুল হওয়ার জন্য মুখাবেশের বিকৃতি হয়েছে। তার মুখের একদিক ভীষণ খারাপভাবে ফুলে গেছে।

ভারতের বেঙ্গালুরুতে বসবাস করেন স্বাতী। দাঁতের ভুল চিকিৎসায় মুখাবেশের বিকৃতি ও মুখে যন্ত্রণার কারণে প্রায় অচেনা হয়ে গেছেন এই অভিনেত্রী। তিনি নিজেই এখন নিজেকে চিনতে পারছেন না। এ জন্য বাড়ির বাইরে যাওয়াও কঠিন হয়ে পড়েছে তার জন্য।

অভিনেত্রী স্বাতীর মতে, ডেন্টিস্ট তাকে আশ্বস্ত করেছিলেন যে, তার মুখের ফুলে যাওয়া অংশ দু-তিন দিনের মধ্যেই কমে যাবে। কিন্তু রুট ক্যানেল চিকিৎসার তিন সপ্তাহ পরও প্রচণ্ড ব্যথায় ভুগছেন তিনি। আর মুখের ফোলা অংশ কমে না গিয়ে বরং বিভৎস আকার হয়েছে।

এছাড়া চিকিৎসায় তার এই অবস্থা হওয়ার জন্য ডেন্টিস্ট এবং হাসপাতালকে ডেন্টাল পদ্ধতি ভুল করা ও অ্যানেস্থেশিয়ার জায়গায় স্যালিসিলিক অ্যাসিড দেয়ার কারণে অভিযোগ দায়ের করেছেন স্বাতী।

জানা গেছে, এই কন্নড় অভিনেত্রী ডেন্টাল মাল্টিস্পেশালিটি হাসপাতাল থেকে চিকিৎসা করিয়েছিলেন। কিন্তু সেখানে অ্যানেস্থেশিয়ার পরিবর্তে স্যালিসিলিক অ্যাসিড দিয়েছিলেন বলে অভিযোগ। এছাড়া চিকিৎসকরা চিকিৎসার বিষয়ে ভুল তথ্য দিয়েছিলেন বলেও দাবি স্বাতীর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102