ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁর মান্দায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২৯ বার পঠিত

নওগাঁর মান্দায় বজ্রপাতে জমসেদ আলী (৪০) ও জেহের আলী (৭০) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছেন। এ সময় আরও দু’জন কৃষক আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ জুন) বিকেলে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌদ্দমাইল এলাকায় বজ্রপাতের এ ঘটনা ঘটে।

নিহত জমসেদ আলী নারায়নপুর গ্রামের সেফাতুল্যার ছেলে এবং জেহের আলী একই গ্রামের জুমন আলীর ছেলে। আর আহতরা হলেন- কছিমুদ্দিনের ছেলে তৌহিদুল ইসলাম (৭০) এবং ফরহাদ হেসেনের ছেলে আসলাম (৪৫)।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। একই সঙ্গে বৃষ্টি শুরু হয়। এ সময় চৌদ্দমাইল মোড়ের পাশে জয় ফিলিং ষ্টেশন সংলগ্ন মাঠে কৃষকরা ধান রোপণের কাজ করছিলেন। আকাশের অবস্থা খারাপ দেখে আশ্রয় নেওয়ার জন্য তারা চৌদ্দমাইল মোড়ে আসছিলেন। তারা মাঠ থেকে পাকা রাস্তায় ওঠার পরপরই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে করে ঘটনাস্থলেই জমসেদ আলী ও জেহের আলী মারা যান। আহত তৌহিদুল ইসলাম এবং আসলামকে উদ্ধার করে তেঁতুলিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102