ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আসছেন শিল্পা শেঠি, মাতাবেন ঢাকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৫০ বার পঠিত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি এর আগে বেশ কয়েকবার ঢাকায় এসেছেন। আবারও আসতে চলেছেন তিনি। সব ঠিক থাকলে আগামী ৩০ জুন ঢাকা মাতাতে আসছেন এ তারকা।

জানা গেছে, এই সফরে একটি আয়োজনে প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকবেন তিনি। করবেন পারফর্মও। ২৮ ও ২৯ জুন হতে যাচ্ছে মিরর ম্যাগাজিন আয়োজিত ‘বায়োজিন কসমেসিউটিক্যালস প্রেজেন্টস ঢাকা ফ্যাশন ও ফেব্রিক্স এক্সপো ২০২২’। এটি অনুষ্ঠিত হবে ঢাকার শেরাটন হোটেলে।

৩০ জুন অনুষ্ঠিত হবে ‘বায়োজিন কসমেসিউটিক্যালস বিজনেস লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২২’। এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন শিল্পা শেঠি। শুধু অতিথি হিসেবেই নয়, পারফর্ম করতেও দেখা যাবে তাকে।

৬ বছর পর এই ঢাকা সফর নিয়ে বেশ এক্সাইটেড এ তারকা। এক ভিডিও বার্তায় শিল্পা বলেন, প্রধান অতিথি হয়ে ঢাকায় আসছি। আমি খুবই উৎসাহী হয়ে আছি এই সফরের জন্য। কারণ ঢাকায় আমার অসাধারণ সব ভক্ত রয়েছেন।

আরও জানা গেছে, এই আয়োজনে ঢাকার তারকাদের মধ্যে উপস্থিত থাকবেন অপু বিশ্বাস, মেহজাবীন চৌধুরী, দীঘি, বিদ্যা সিনহা মিমসহ অনেকে।

অনুষ্ঠানটিতে থাকবে ফ্যাশন শো, ডান্স পারফর্মেন্স, মিউজিক্যাল পারফর্মেন্সসহ নানা আয়োজন। ২৮ ও ২৯ জুনের আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকছে বলেও জানিয়েছে অনুষ্ঠান কর্তৃপক্ষ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102