ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তৃতীয়বারেও মেয়ে হওয়ায় নবজাতককে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৪৩ বার পঠিত

পরপর তিন মেয়ে। তৃতীয় কন্যা সন্তানের আবার গায়ের রং কালো।

এ কারণেই সদ্যোজাতকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর ২৪ পরগনার বসিরহাটে।
স্থানীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, বসিরহাটের বাসিন্দা আমিন সর্দার। স্ত্রী ও দুই কন্যা সন্তানকে নিয়ে তার সংসার। সম্প্রতি ফের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তার স্ত্রী। গত ২০ জুন জন্ম দেন এক কন্যা সন্তানের। সেখানেই সমস্যার শুরু। একে ফের কন্যাসন্তান, তার ওপর গায়ের রং কালো, বিষয়টা একেবারেই মানতে পারেনি আমিন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার (২১ জুন) নবজাতককে নিয়ে স্বামীর ঘরে ফেরেন ওই নারী। স্ত্রীর অনুপস্থিতিতে ঘরে ঢুকে সন্তানকে গলা টিপে খুন করে আমিন। ঘরে ফিরে সন্তানের অবস্থা দেখে আর্তনাদ শুরু করে দেয় মা। এরপরই প্রতিবেশীরা সেখানে যান। অবস্থা বেগতিক বুঝে শিশুটিকে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানেই চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয়রা পরে আটকে রাখে অভিযুক্তকে। খবর দেওয়া হয় থানায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

মৃত শিশুর মা দাবি করেছে, আগেই শিশুটিকে মেরে ফেলতে চেয়েছিল স্বামী। কোনওরকমে সন্তানের প্রাণ বাঁচাতে পেরেছিলেন তিনি। কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102